ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:০৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৯ বছরের শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৬ মে ২০২৪ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁয় আজ সোমবার যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে বাঁধন নামের ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বেলা ১১ টায় জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির এস আই আকবর আলী জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত বাঁধন মান্দা উপজেলার গোটগড়ি খুদিয়াডাঙ্গা গ্রামের শামীমের একমাত্র সন্তান। শামীম স্বপরিবারে নওহাটা মোড়ে মেসার্স কফিলউদ্দিন রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করে। ঘটনার সময় বাঁধন চীপস কিনতে রাস্তার অপর প্রান্তে দোকানে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ দূর্ঘটনাকবলিত বাসটিকে শনাক্ত করতে পারেনি। তবে সেখানকার সিসিটিভি ক্যামেরা অনুসন্ধান করে শীঘ্রই বাসটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছেন।